Showing posts with label টেকনোলজি. Show all posts
Showing posts with label টেকনোলজি. Show all posts

Saturday, 9 July 2016

সাবধান হোন! যেসব নম্বর থেকে আসা ফোন ধরবেন না! জেনে নিন এখনই

সাবধান হোন! যেসব নম্বর থেকে আসা ফোন ধরবেন না! জেনে নিন এখনই

সাবধান হোন ; যেসব নম্বর থেকে আসা ফোন ধরবেন না! জেনে নিন

মোবাইল কল রিসিভ করা সংক্রান্ত সতর্কতামূলক একটি পোস্ট ৪ জুলাই সোমবার থেকে, ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছে। পোস্টটি হচ্ছে:

‘বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই এই রকম কিছু ফোন নাম্বার থেকে মিস কলের শিকার হয়েছেন। +375602605281, +37127913091 +37178565072 +56322553736 +37052529259+25 5901130460…অথবা, এমন কিছু নম্বর যার শুরুতে এই code গুলো ছিল +375 +371 +381, এই টাইপের নম্বর থেকে একটা মিসড কল হলে অথবা কিছুক্ষণ রিং বেজে বন্ধ হয়ে গেলে, আপনি যদি এই সকল নম্বরের মধ্যে কোনো একটায় কল ব্যাক করেন তবে আপনার ব্যালেন্স থেকে 15-30$ কেটে নেওয়া হবে, আর তিন সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্ট এর সম্পূর্ণ কপি তাদের কাছে পৌঁছে যাবে।

আপনার ফোনে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস্ অথবা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের তথ্য সেভ করা থাকে তবে সেগুলোও তারা কপি করতে সক্ষম হবে। জেনে নিন এই সকল ফোন কোন কোন জায়গা থেকে করা হয় ও কোন জঙ্গিগোষ্ঠি করে থাকে… এই সকল ফোন ISIS জঙ্গিরা করে থাকে।

সবাই সাবধান হোন। ভুল করেও ফোন রিসিভ করবেন না ও কল ব্যাক করবেন না। আপনার ফোন থেকে কখনও #90 ও #09 প্রেস করবেন না। কোনো নম্বর থেকে ফোন করে আপনাকে প্রলোভন মূলক কোনো কথা বলে যদি #90 ও #09 চাপতে বলা হয়, দয়া করে তা কখনওই করবেন না। এতে আপনার ফোনের সিম কার্ড ক্লোনিং করে, আপনার নম্বরের আর একটি সিম কার্ড বানিয়ে নেবে তারা। তারপর আপনার নম্বর ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলি বিভিন্ন অসামাজিক কাজ করবে, যার বিন্দুমাত্রও আপনি টের পাবেন না। ফোন ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন, সর্বদা সতর্ক থাকুন।’

– ফেসবুকে অনেক ব্যবহারকারী এই পোস্টটি শেয়ার করছেন। অনেকে এই তথ্যের সূত্র হিসেবে ‘সৌজন্য: র‌্যাব-১’ উল্লেখ করে শেয়ার করছেন। একাধিক অনলাইন পত্রিকা র‌্যাবের সতর্কতা উল্লেখ করে এই পোস্ট নিয়ে নিউজও করেছে।
ফেসবুকে অনেক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করছেন। তেমনি একজন।

বর্তমানে ফেসবুকে ভাইরাল হওয়ার এই পোস্টটির তথ্য র‌্যাবের ওয়েবসাইট কিংবা র‌্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা যায়নি। ফলে পোস্টটির তথ্যগুলো সঠিক নাকি ভুল তা নিয়ে বিভ্রান্তিও তৈরি হচ্ছে। অনেকে তথ্যগুলো সঠিক বলে শেয়ার করছেন আবার অনেকে ভুল তথ্য বলে বিশ্বাস না করার জন্য মতামত দিচ্ছেন। বলছেন, বিষয়টি যাচাই করার জন্য। কেননা এটি নাকি ধোকাবাজি তথ্যের।

তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার অফিসিয়াল ফেসবুকে পেজে এই পোস্ট নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালের করা নিউজ শেয়ার করায়, অনেকে বিশ্বাস না করে পারছেন না।
গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে বাংলাদেশি উদ্ভাবকের বিদ্যুৎবিহীন এসি

গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে বাংলাদেশি উদ্ভাবকের বিদ্যুৎবিহীন এসি

গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে বাংলাদেশি উদ্ভাবকের বিদ্যুৎবিহীন এসি

কোমলপানীয় ও বোতলজাত পানির ব্যাপক ব্যবহারের ফলে প্লাস্টিকের বোতল এখন সহজলভ্য। অনেকেই প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি কিংবা টব বানাচ্ছেন। কিন্তু কখনও ভেবেছেন এই প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি করা সম্ভব শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র? শুধু তাই নয়, এই এসিতে কোনও বিদ্যুৎ লাগবে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো- খুব সহজেই এটা তৈরি করে ঘর শীতল রাখা যাবে। অসম্ভব মনে হলেও অভিনব বিদ্যুৎবিহীন ও পরিবেশবান্ধব এমনই এসি উদ্ভাবন করেছেন বাংলাদেশি ‍উদ্ভাবক আশীষ পাল। সেই এসি এখন ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামে।
বিজ্ঞানমনস্ক আশীষ পাল কাজ করেন সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে গ্রুপে। প্রতিষ্ঠানটিতে তিনি ক্রিয়েটিভ সুপারভাইজার হিসেবে কর্মরত। তিনিই প্লাস্টিকের বোতল দিয়ে স্বল্প খরচে এ বিদ্যুৎবিহীন ও পরিবেশবান্ধব এসি উদ্ভাবন করেছেন। তার এই উদ্ভাবনের পর গ্রে গ্রুপ কল্যাণমূলক কাজ হিসেবে গ্রামীণ বাংলার হাজার হাজার মানুষকে এই যন্ত্র তৈরি শেখানোর প্রকল্প হাতে নিয়েছে।
গ্রে গ্রুপের প্রশিক্ষক দল বেসরকারি সংস্থা গ্রামীণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্টেলের মিলিত ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রামীণ-ইন্টেলের সহায়তায় গ্রামে গ্রামে যাচ্ছে ও গ্রামবাসীদের এই যন্ত্র তৈরির পদ্ধতি শেখাচ্ছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ইকো কুলার’। এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা যন্ত্রগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। গ্রামীণ-ইন্টেল যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

গ্রে গ্রুপের ক্রিয়েটিভ ডিরেক্টর জাইয়ানুল হক জানান, বাংলাদেশের গ্রামীণ মানুষদের কথা সব সময় ভাবতেন আশীষ পাল। একদিন তিনি শুনতে পান তার মেয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ব্যাখ্যা করছেন, দ্রুত গতিতে গ্যাস চলাচলের ফলে তা শীতল হয়। গ্যাস শীতল হওয়ার এই ব্যাখ্যা তার মনে দাগ কাটে। বিজ্ঞাপনী সংস্থায় কাজ করলেও আশীষ পালের উদ্ভাবনী মন ছিল। তাছাড়া বিজ্ঞানের প্রতিও ছিল বেশ আসক্তি। এরপর থেকেই তিনি পরীক্ষা শুরু করেন। যখন সফল হলেন আমাদের তা জানালেন। প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশ বান্ধব এসি বানানোর কৌশলটি অভিনব এবং খুব সহজ।
জাইয়ানুল হক আরও জানান, বন্যাপ্রবণ দেশ হওয়ায় গ্রামের অনেক মানুষই বাড়ি তৈরির জন্য মাটির বদলে ব্যবহার করেন টিন। এই টিনের ঘরবাড়িগুলো গরমের সময় অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তিনি নিজেও এ ধরনের বাড়িতে থেকেছেন। ফলে কী ভয়াবহ কষ্টে টিনের ঘরের মানুষদের দিন কাটাতে হয় তা তিনি জানেন। ফলে তারা গ্রামীণ মানুষদের জন্য ‘ইকো কুলার’ প্রকল্প শুরু করেছেন। গত বছর মার্চ মাসে প্রথম ইকো কুলার তৈরি করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গ্রামে গ্রামে এই যন্ত্র বানানো শেখানো শুরু হয়েছে। এই যন্ত্র চালাতে কোনও বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হয় না। ফলে, এর সাহায্যে সহজেই ঘর শীতল রাখতে পারবেন গ্রামের মানুষ।
সংস্থাটি জানায়, এই যন্ত্র দিয়ে ঘরের তাপমাত্রা ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমিয়ে আনা যায়। যখন ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে তা মানুষকে অনেক স্বস্তি দেয়।
যেভাবে তৈরি করা যায় এই কুলার:
বাতাস শীতল করার এই যন্ত্রের নির্মাণ কৌশল বিস্ময়কর সাদামাটা। এটি তৈরি করতে হলে কয়েকটি প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে বোতলগুলোর গলা একটি শক্ত কাগজে আটকে দিতে হবে। বোতলের গলার সরু অংশ ঘরের দিকে মুখ করে কাগজের বোর্ডটি জানালায় স্থাপন করলেই হয়ে যায় একটি কুলার। কাটা অংশ দিয়ে বাতাস এসে সরু অংশ দিয়ে বের হওয়ার সময় চাপের ফলে শীতল হয়ে পড়ে।এই কুলারের কর্মকৌশলটির সহজ ব্যাখ্যা হচ্ছে, আমরা মুখ হা করে যদি জোরে শ্বাস ছাড়ি তাহলে গরম বাতাস বের হয়ে আসে। কিন্তু ঠোঁট সরু করে শ্বাস ছাড়লে তা ঠাণ্ডা অনুভূত হয়। এ প্রক্রিয়াতেই ঘরের বাতাস শীতল করে ‘ইকো কুলার’।
সংস্থাটির আশা, বাংলাদেশে প্লাস্টিকের বোতল খুব সহজলভ্য হওয়ার কারণে এই ইকো কুলার তৈরি একেবারে সহজ। এর মধ্য দিয়ে গ্রামের মানুষরা প্রচণ্ড গরমে কিছু স্বস্তি পাবেন।

ভিডিওতে ইকো কুলার বানানোর কৌশল:


Sunday, 3 July 2016

নকল স্যামসাং ফোন কিভাবে চিনবেন?

নকল স্যামসাং ফোন কিভাবে চিনবেন?

নকল স্যামসাং ফোন কিভাবে চিনবেন?

বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল স্মার্টফোন। দামি স্মার্টফোন গুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অ্যাপলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই বেশি। তবে সনি ও এইচটিসির দু-একটি মডেলের স্মার্টফোনের নকলও বাজারে দেখা যায়।

নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে

পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।
সহজেই এফএম (FM) ট্রান্সমিটার বানাবেন যেভাবে...

সহজেই এফএম (FM) ট্রান্সমিটার বানাবেন যেভাবে...

সহজেই এফএম (FM) ট্রান্সমিটার বানাবেন যেভাবে...

এফ এম কথার পুরো মানে হল ফ্রিকুয়েন্সি মডিউলেশন। সোজা কথায় একটা ফ্রিকুয়েন্সি কে আর একটা ফ্রিকুয়েন্সির প্যাকেটের ভিতর পুরে সাপ্লাই দেওয়া। এই ফ্রিকুয়েন্সির রেঞ্জ টা পড়ে ভেরী হাই ফ্রিকুয়েন্সী রেঞ্জে(VHF). ৮৮ থেকে ১০৮ মেগা সাইকেলস প্রতি সেকেন্ড।



পুরো সারকিট টা কে কয়েক টা ভাগে ভাগ করে নিলে বুঝতে সুবিধা হবে।
১।অসিলেটর পারট- এই পারট তা মূলত ক্যারিয়ার ফ্রিকুয়েন্সী  তৈরী করে। একটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টার এর প্যারালাল কানেকশন এই কাজ টা করে থাকে। এটাই ট্রান্সমিটারের সবচেয়ে সেন্সিটিভ অংশ। এবার অসিলেটর এর ফ্রিকুয়েন্সী কত হবে সেটা বের করতে হবে নিচের সূত্র দিয়ে

f = 1 / 2 x √LC = Hz 
 Where f is the frequency in hertz, x is the coil length, C is the capacitance of trimmer in Farads, and L is the inductance of coil in Hendry.  
 
সাধারন মাল্টিমিটার গুলোতে ইন্ডাকটেন্স মাপার অপশন থাকে না। হাতে তৈরি কয়েল
(২২ গজ এর তার) এর ইন্ডাক্টেন্স বের করতে হবে নিচের সূত্র দিয়ে।
The inductance of the coil can be calculated using the formula 
L = n^2 r^2 / 9r + 10 x 
Where r is the inner radius of the coil, x is the length of the coil and n, number of turns. The resulting value is in Micro Henry. 
এখানে ক্যাপাসিটর টি ভেরিয়েবল।নব টি ঘুরিয়ে ফ্রিকুয়েন্সি ঠিক করে নিতে হবে।
এবার আসি ভয়েস ইনপুট অংশে। এখানে একটা কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, এটা শব্দ কে এসি সিগ্নালে পরিনত করে ট্রানজিস্টারের বেসে চালান করে। এই অংশে কয়েকটি ক্যাপাসিটর দেওয়া হয়েছে ডিকাপ্লিং এর জন্য। রেজিস্ট্যান্স গুলো ব্যবহার করা হয়েছে উপযুক্ত বায়াসিং করার জন্য।
মিক এর পজিটিভ প্রান্তের সাথে ভেরিয়েবল রেজিস্ট্যান্স টি দেওয়া হয়েছে সেন্সিটিভিটি নিয়ন্ত্রনের জন্য।
এবার আসি মডিউলেশনে ।একটি এন পি এন ট্রানজিস্টর এই কাজ টি করে থাকে। 2N 2222A  ট্রানজিস্টর টির গুনাবলি দেখে নিই
2N 2222A is the common NPN transmitter used in general purpose amplifications. It has maximum power rating of 0.5 Watts. Over powering of 2N 2222A can generate heat and destroy the device. So maximum power output should be around 125 milli watt.  Pin assignment of 2N 2222 A is 1 Emitter - 2 Base - 3 Collector (EBC) from the front side (Flat side on which the number is printed).
এই পরিমান পাওয়ার ৩০ থেকে ৫০ ফুট এরিয়া কভার করতে পারে, এর পরে সিগ্ন্যাল দুরবল হয়ে পড়ে।
এবার কাজ হল ট্রান্সমিটিং সেকশনের, একটা সাধারন তারকে বা টেলিস্কোপিক এন্টেনা কে এন্টেনা হিসাবে ব্যবহার করা জায়। এখানে এন্টেনার লেন্থ টা খুব ইম্পরট্যান্ট। এটা বের করার একটা রুল আছে
As a rule, the length of the antenna should be ¼ of the FM wave length. To determine the length of antenna, use the following equation. 
By multiplying the Wave frequency and wave length will give the speed of light. 
Speed of Light = Frequency of Oscillation x Wavelength = in Kms/ Sec 
Wave length = Speed of light / Frequency = in meters Antenna length = 0.25 x wavelength = in meters  ।

সবি তো হল হল এবার আসল জিনিসটাই বাকি , পাওয়ার সাপ্লাই। এর জন্য একটা ৯ ভোল্টের ব্যাটারি ব্যবহার করাই সবথেকে ভালো। ট্রান্সফরমার দিয়ে সাপ্লাই দিলে নয়েজ আসবে।

এবার যে কথাগুলো না বললেই নয়-

১।ঠিকঠাক ক্যালিব্রেট না করতে পারলে ফ্রিকুয়েন্সি এফ এম রেঞ্জ এর বাইরে চলে যেতে পারে।
২।ফ্রিকুয়েন্সির স্ট্যাবিলিটির জন্য কমারশিয়াল ট্রান্সমিটার গুলো তে ক্রীস্টাল অসিলেটর ব্যবহার করা হয়।

বেশি রেঞ্জ আর ক্লিয়ারিটির জন্য প্রয়োজন হয় মাল্টিস্টেজ এম্পলিফিকেশন, ফিল্টারিং আরও অনেক কিছু।এগুলি নিজের হাতে বানানো বেস কঠিন।তাও একবার আসুন চেস্টা করে দেখি।
স্লো কম্পিউটার ফাস্ট করার ছোট এবং খুবই কার্যকরী টিপস

স্লো কম্পিউটার ফাস্ট করার ছোট এবং খুবই কার্যকরী টিপস

স্লো কম্পিউটার ফাস্ট করার ছোট এবং খুবই কার্যকরী টিপস

বিস্ময়করভাবে কিছু প্রোগ্রাম স্টার্টআপের সময় চালু হয়, যেগুলো স্টার্টআপ ফোল্ডার লিস্টের বাইরে। এগুলো দেখতে চাইলে সিস্টেম কনফিগারেশন টুল রান করুন। এক্সপির ক্ষেত্রে Start→Run-এ ক্লিক করে MSconfig টাইপ করে এন্টার চাপতে হবে। উইন্ডোজ ৭ এবং ভিস্তার ক্ষেত্রে Start-এ ক্লিক করে সার্চ বক্সে MSconfig টাইপ করুন এন্টার চাপার আগে। এবার Startup ট্যাবে ক্লিক করুন সব স্টার্টআপ আইটেম উন্মোচন করার জন্য। স্টার্টআপের সময় চালু হয় এমন আইটেম থামানোর উদ্দেশ্যে বক্সের টিক অপসারণ করার জন্য ক্লিক করুন। কোনো আইটেম অপসারণ করার আগে চেক করে দেখুন প্রতিটি আইটেম কিসের জন্য। প্রোগ্রামের নামের জন্য ওয়েব সার্চ পারফরম করলে সাধারণত উন্মোচিত হয় আইটেমটি কী কাজ করে। যদি কোনো সন্দেহ থাকে, তাহলে ওই বিষয় এড়িয়ে যাওয়াই ভালো।

নুতন Computer কিনেছেন। কিনার সময় যে স্পিড ছিল তার অর্ধেকও নেই এখন। মানে আপনার PC Slow হয়ে গেছে। প্রোগ্রাম খুলতে দেরী করে, ক্লিক করার পর দীর্ঘক্ষণ ঝিমাতে থাকে, একসাথে একাধিক প্রোগ্রাম খুলে কাজ করা যায়না যা আগে যেত, প্রায় সময় হ্যাং করে ইত্যাদি সমস্যায় ভুগেন প্রায় ইউজার। কম্পিউটারের এ আচরণ নিশ্চয় কারো ভাল লাগে না। কাউকে বললে RAM বাড়ানোর পরামর্শই দেন শুধু। আসুন কিছু কাজ করে দেখি।
Computer এর Speed বাড়ানোর জন্য যে কথাটি সর্বপ্রথম আসে তার নাম হলো RAM এবং Processor এবং তার সাথে সামঞ্জপূর্ণ মাদারবোর্ড। অর্থাৎRAM বাড়িয়েএবং Processor আপডেট করে স্পীড বাড়ানো যায় RAM হয়তো কিছুটা বাড়ানো যায় কিন্তু Processorবাড়াতে গেলে আসে Motherboard এর কথা কারণ পুরাতন Motherboard নতুন Processor কে সাপোর্ট নাও করতে পারে তাই পুরাতনমডেলের পিসি যাতে RAM বা Processor আপডেট করার সুযোগ নেই তাতে নিচের কাজগুলো করা যেতে পারে। এতে Slow Computerবা Slow PC কিছুটা হলেও স্পীড পাবে।
Step 1:
Run এ গিয় লেখুন prefetch তারপর OK দিন যা আসবে সব ডিলিট করুন একইভাবে temp, %temp%, recent লিখে এন্টার দিনএবং সব ডিলিট করুন
Search গিয়েলেখুন  *.tmp এবং সার্চ দিন যা পাবেন সব ডিলিট করেদিন এভাবে  *bac,*.bak, *.bck, *.bk!, *.bk$ গুলোও সার্চদিয়ে Delete করুন। কাজটি উইন্ডোজ এবং নতুন প্রোগ্রাম ইনস্টল করার পর সাধারণত একবার করলেই হয় অবশ্য অনেক সময় উক্তফাইলগুলো গুরুত্বপূর্ণ কাজে লাগে তবে তা এডভান্স ব্যাবহার কারীদের জন্য। RAM যদি বেশি হয় তাহলে কাজটি করে তেমনপার্থক্য বুঝা যাবেনা

৩. সবড্রাইভে Disk Cleanup চালান

৪. সব Drive এ Check Disk চালান

৫. Defragment চালানপ্রতি Drive 

. .৬রেজিস্ট্রি ক্লিন করুন সপ্তাহে অন্তত একবার

৭. CDROM এ কোন CD/DVD থাকলে বের করে ফেলুন।

Step 2:
 Windows এর Automatic Update অপশন Enable থাকলে Disable করে দিন

২। কোন ড্রাইভার বা সফটওয়ারেরর Automatic Update হচ্ছে কি না চেক করে দেখুন Automatic Update অপশন Enable থাকলেDisable করে দিন
বিশেষ করে নেট কানেকশন পাওয়ার পর পিসি স্লো হলে এ অপশনগুলোকে সন্দেহ করতে পারেন


৩। পিসি যদি Virus, Mal-wareSpyware ইত্যাদি Malicious Tools বা ক্ষতিকারক টুল দ্বারা আক্রান্ত হয় তাহলে এগুলো পিসিতে ইউজারের অজান্তে বা গোপনে কাজ করে। ইউজার যতই সচেতন হোক তা বুঝতে পারে না। যতক্ষণ পিসি চালু থাকে এ কাজ চলতে থাকে এবং এতে পিসি স্লো হয়ে পড়ে। তাই পিসিতে শক্তিশালী AntivirusFirewall ব্যবহার করতে হবে। এগুলো নিয়মিত Updateকরতে হবে এবং মাঝে মাঝে পিসি স্ক্যান করে দেখতে হবে।তাই আপনার পিসি স্ক্যান করে দেখুন। প্রয়োজনে নতুনভাবে Windows Setup করুন। তারপর অন্য কোন সফটওয়ার ইনস্টল করার আগে নতুন ডাউনলোড করা একটি Antivirus ইন্সটল করুন এবংAntivirusUpdate করে Full Scan দিন। তারপর ড্রাইভার সহ অন্যান্য সফটওয়ার ইনস্টল করুন।
৪। অপ্রয়োজনীয় সফটওয়ার Uninstall করে ফেলুন। C Drive বা Windows ড্রাইভে কমপক্ষে অর্ধেক জায়গা খালি রাখুন। প্রতিটি ড্রাইভে কমপক্ষে ১৫% জায়গা খালি রাখুন। অর্থাৎ কোন ড্রাইভ যেন ডাটায় Full হয়ে না যায়।
Step 3:
 আপনার এন্টিভাইরাস অটোমেটিক স্ক্যান বা সিডিউল স্ক্যান হচ্ছে কি না চেক করে দেখুন যদি এরকম হয় তাহলে সিডিউল স্ক্যান পুরোটা শেষ হতে দিন বা বন্ধ করে দিন সিডিউল স্ক্যান একবারে পুরোটা হতে না পারলে পিসি চালু হওয়ার সাথে সাথে পুণরায় শুরু থেকে হতে পারে এতে পিসি স্লো হয়ে পড়েসিডিউল স্ক্যান সাধারণত সপ্তাহে একবার হয়। যদিও বিভিন্ন এন্টিভাইরাসে বিভিন্ন রকম সেটিংস থাকে বা ইউজারেরা নিজের মত করে সেটিংস করে নেই প্রয়োজনে এন্টিভাইরাসটা UnInstall করে দেখুন।

২। Motherboard এর ড্রাইভারগুলো সঠিকভাবে ইন্সটল না থাকলেও পিসি স্লো হতে পারে বিশেষ করে Graphics আর Chip Set Driverএ জন্য Device Manager চেক করে দেখুন

৩। Start Menu থেকে Run এ গিয়ে (Windows+R) এ গিয়ে msconfig লিখে এন্টার চাপুন। ওখান থেকে Non Microsoft Service গুলো বন্ধ করে দিন। অপরিচিত সার্ভিস পেলে Google এ সার্চ দিয়ে জেনে নিন। তারপর Start-up থেকে অপ্রয়োজনীয় Shortcut গুলো বন্ধ করে দিন।
৪। অনেক সময় ভাইরাস, সফটওয়ার Install/Uninstall বা অন্যান্য কারণে উইন্ডোজের কিছু ফাইল করাপ্ট হয়। এতে হয়ত স্বাভাবিক কাজকর্ম করা যায় তবে কম্পিউটারের স্পিড কমে যায়। এ জন্য sfc কমান্ড চালান। কাজ না হলে Windows Repair বা নতুন করে উইন্ডোজ দিন। এতে ও আপনার কম্পিউটারে স্পিড আসবে।

Step 4:
১। পুরনো পার্টিশন ভেঙে হার্ডডিস্কটিকে নতুন করে পার্টিশন তৈরি করুন। তবে কাজটি করার আগে প্রয়োজনীয় ডাটা বেকআপ নিতে ভুলবেননা।
২। সবশেষে আপনার হার্ডডিস্কে Bad Sector চেক করুন এবং প্রয়োজনে হার্ডডিস্ক পরিবর্তন করুন।
এটিএম (ATM) বুথে নকল টাকা পেলে কী করবেন?

এটিএম (ATM) বুথে নকল টাকা পেলে কী করবেন?

বুথে নকল টাকা পেলে কী করবেন?

আমাদের দেশের অনেক এটিএম বুথে নকল টাকা পাওয়া যাচ্ছে। এই নকল টাকা নিয়ে বিভিন্ন সময়ে বিপাকে পড়েছে অনেকে। তাই এটিএম থেকে টাকা তুলেই চলে আসবেন না। সেখানে কিছুক্ষণ দাড়িয়ে টাকা ঠিক আছে কিনা দেখে নিবেন।

বুথ থেকে টাকা তোলার পরপরই যদি নকল টাকার বিষয়ে জানতে পারেন, তাহলে তৎক্ষণাৎ আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন। এতে পরবর্তীতে ঝামেলা পোহাতে হবে না।

১. বুথের গার্ডকে জানান গার্ডের নিকট বুথের রেজিস্টার খাতা থাকে। আপনি তার সাথে কথা বলে ট্রান্সেকশন আইডি নাম্বার ও টাকার নাম্বার লিখে নিতে পারেন। এরপর সেখান থেকে দ্রুত ব্যাংকে যোগাযোগ করুন। আর টাকা তোলার রিসিপ্টও সাথে বহন করুন।

২. ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের নিজস্ব মেশিন থাকে যা নকল টাকা ধরতে পারে। ব্যাংকের নিকট জানালে আপনার সেই নকল টাকা তারা ছিরে ফেলবে এবং তার পরিবর্তে আসল টাকা ফেরত দিবে।

৩. যদি ব্যাংক মেনে নিতে রাজি না হয় অনেক সময় ব্যাংক কর্মকর্তারা উল্টো আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে। এরকম কিছু হলে সরাসরি আইনের আশ্রয় নিন। ব্যাংকের নামে ও কর্মকর্তাদের আচরণের ব্যাপারে একটি মামলা করে ফেলুন
সেকেন্ডে জেনে নিন আপনার এনআইডিতে (NID) কত সিম নিবন্ধিত?

সেকেন্ডে জেনে নিন আপনার এনআইডিতে (NID) কত সিম নিবন্ধিত?

সেকেন্ডে জেনে নিন আপনার এনআইডিতে (NID) কত সিম নিবন্ধিত?

সিম বায়োমেন্ট্রিক নিবন্ধন নিয়ে নানা অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। একজনের ন্যাশনাল আইডিতে নিবন্ধিত হয়ে যাচ্ছে আরেকজনের সিম! এমনকি নিবন্ধিত সিম কিনতে পাওয়া যাচ্ছে এমন প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কতটি সিম নিবন্ধন হয়েছে তা আগামী ৭ জুলাই থেকে জানা যাবে।

তবে তার আগে আপনি এ তথ্য জেনে নিতে পারেন মুহূর্তেই। প্রাথমিক অবস্থায় দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক এবং তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এ সেবা চালু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও কোন ঘোষণা দেওয়া হয়নি। এখন কোন গ্রাহকের আইডিতে অপরিচিত কোন সিম নিবন্ধিত হলে গ্রাহক চাইলে সেটা উত্তোলন বা বন্ধ করে দিতে পারবেন।

বাংলালিংক গ্রাহকরা তাদের মোবাইলে *1600*2# ডায়াল করলে ফিরতি একটি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন কোন কোন সিম একটি এনআইডির তত্ত্বাবধায়নে নিবন্ধিত হয়েছে। অন্যদিকে রবির গ্রাহকরা *1600*3# ডায়াল করলে মোবাইল স্ক্রিনেই দেখিয়ে দেবে এক আইডিতে কোন কোন সিম নিবন্ধিত হয়েছে। আপাতত এই দুটি অপারেটর সেবাটি চালু করলেও শিগগির অন্যান্য অপারেটররাও এ সেবাটি চালু করবে বলে জানা গেছে।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নিবন্ধিত সিম বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এক জনের সিম অন্য আরেকজনের নামে নিবন্ধনের খবরও পাওয়া যাচ্ছে। নিবন্ধিত সিম জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনাও জানা গেছে। তবে অপারেটরগুলো তাদের গ্রাহকদের এক এনআইডিতে কতগুলো এবং কোন কোন সিম নিবন্ধিত হয়েছে সে খবর জানিয়ে দিলে এ ধরণের সমস্যা সমাধান হবে বলে মনে করা হচ্ছে। সুত্র-বাংলাদেশ প্রতিদিন
ঘুমের সমস্যা সমাধান করবে যাদুকরী অ্যাপস!

ঘুমের সমস্যা সমাধান করবে যাদুকরী অ্যাপস!

ঘুমের সমস্যা সমাধান করবে যাদুকরী অ্যাপস!

কানাডিয়ান বংশোদ্ভূত একজন গবেষক এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যে, তা নিমিষে একজনের সকল চিন্তা দূর করবে এবং মন থেকে সে সকল দুশ্চিন্তা দূর করবে যার ফলে ঘুম আসতে সমস্যা হয়।

কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের লুক বেদুঈন বলেন, ‘একটি চিন্তাশীল মন, উদ্বেগ এবং উদাম চিন্তা এই সমস্যাগুলো সাধারণত বেশিরভাগ অনিদ্রায় ভুক্তভোগীদের মাঝে দেখা যায়। বেদুঈন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যার নাম, ‘মাই স্লিপ বাটন অ্যাপ’ অর্থাৎ ঘুম আসার বাটন। তার এই অ্যাপসটি ১৫৪ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে টেস্ট করানো হয়। যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে অনিদ্রার ভুগতেন বা অন্য সময়ও ঘুমের সমস্যা দেখা যেত তাদের দিয়ে এই পরীক্ষা করা হয়েছে। ঘুমের ঠিক ১৫ মিনিট আগে এই মেথডের কাজ শুরু করা হত। এই মেথডের নাম দেয়া হয়েছিল এসডিআই।

২০১৪ সালের জুন মাসে উপত্থাপিত সমীক্ষা অনুযায়ী- কলোরাডো ডেনভারে ঘুম মেডিসিন আমেরিকান একাডেমী ও ঘুম রিসার্চ সোসাইটির একটি যৌথ সভায় জানানো হয়, এসডিআই ঘুম না আসার সমস্যা কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। বেদুঈন বলেন, ‘মানব মস্তিষ্ক একটি নিজে বিভিন্ন অর্থ সৃষ্টি করে বা একটা ধারনা তৈরির মেশিন।’

এছাড়াও বেদুঈন এসডিআই এর একটি নতুন সংস্করণ উদ্ভাবন করেছেন। যার নাম দিয়েছেন ‘নিজে নিজে কর’। এতে কিছু অক্ষরের ব্যবহার করা হয়েছে, যা কৌশলে অক্ষর সাজিয়ে সম্পর্কহীন শব্দ তৈরি করতে হয়। এখানে সম্ভাব্য ব্যক্তিদের কাস্টমাইজড করা যেতে পারে, যা একটি ধারাবাহিক সূত্র একটি ক্রম প্রদান করে।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।
নতুন প্রজন্মের রোবট হাত; লিখবে, ছবিও আঁকবে !!

নতুন প্রজন্মের রোবট হাত; লিখবে, ছবিও আঁকবে !!

নতুন প্রজন্মের রোবট হাত; লিখবে, ছবিও আঁকবে !!
রোবট সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা হল যান্ত্রিক মানব। আমরা যেমন বলবো সেও তেমন বলবে। রোবট অনেকটা ‘তোতা’ পাখির মত, তাই না? আমরা আরও জানি রোবটের নিজের বুদ্ধিমত্তা নেই, কারন তার মগজ নেই। আসলেই কি তাই?
ভারতের ছেলে বিকাশ কুমার এবার সমস্ত পৃথিবীকে চমকে দেখিয়ে দিয়েছেন, আমরা রোবট সম্পর্কে যা ভাবি রোবট তার থেকেও বেশী কিছু। রোবট এখন চিন্তা করতে পারবে, নিজের মত করে চলতে পারবে। এছাড়াও সে উপলব্ধিও করতে পারবে কখন, কোথায় তার কিভাবে চলাচল করতে হবে এবং কিভাবে কার সাথে ব্যবহার করতে হবে।

বিকাশ কুমার এভাবেই তৈরি করে ফেললেন একটি ‘রোবটিক হ্যান্ড’ বা রোবট-হাত, যে দেখতে একদম মানুষের হাতের মত। এই রোবটকে প্রোগ্রামিং দিয়ে ‘তোতা’ বানানো হয়নি।

বিকাশ কুমার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর একজন গবেষক। তার গবেষণাপত্রটির নাম- ‘দিস ফাইভ-ফিঙ্গার্ড রোবট হ্যান্ড লার্নস টু গেট আ গ্রিপ অন ইট্‌স ওন’। ‘রোবোটিক্স ও অটোমেশান’ সংক্রান্ত আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্সে তার এই গবেষণাটি আগামী সপ্তাহে পেশ করা হবে।

একটা মানব শিশু যেমন চারপাশ দেখে সবকিছু আয়ত্ত করে তেমনি এই রোবটও তার হাতের পাঁচটি আঙ্গুল নিজেরাই নিজেদের মত পরিচালনা করতে পারবে এবং এই আঙ্গুলগুলো সে আমাদের মত মুড়াতেও পারবে।

এত দিন রোবটকে দিয়ে অনেক কিছুই করাতে পেরেছে মানুষ কিন্তু তার আঙ্গুল দিয়ে আঁকা এবং লিখার কাজটি পারতো না। কিন্তু বিকাশের এই রোবট হাত খুব শক্ত করে পেন, পেন্সিল, তুলি ধরতে পারবে। এছাড়াও আমাদের হাত যা যা করতে পারে বিকাশের বানানো রোবট তেমন সব কিছুই করতে পারবে এবং তার জন্য তাকে কোনও ‘কমান্ড’ পাঠাতে হবে না।

আমাদের উপর তাকে নির্ভর করতে হবে না। ওয়াশিংটন থেকে বিকাশের দাবি, এমন রোবট হাত এই প্রথম। এর আগে রোবট হাত দিয়ে অনেক কিছুই করানো যেত কিন্তু এই রোবট হাতের মত একটা খুব সহজ কাজ তার পাঁচটা আঙুলগুলোকে মুড়াতে পারত না।

আমরা যেভাবে আমাদের হাতকে ব্যবহার করি সেভাবে এতদিন বাহির থেকে ‘কমান্ড’ পাঠিয়েও রোবট হাতকে দিয়ে আমরা এত দিন ঠিকঠাক মত করাতে পারিনি। রোবট হাতের প্রতিটি নড়াচড়ার জন্য এতদিন আলদা আলাদা ভাবে ‘প্রোগ্রামিং’ করতে হয়েছে। এমন কোন ‘সিঙ্গল কমান্ড’ তৈরি করা সম্ভব হয়নি যা দিয়ে হাতের প্রতিটি ‘মুভমেন্ট’কে নিয়ন্ত্রণ করা যাবে।

বিকাশ বলেছেন, এর আগেও অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ঠিক মত করা সম্ভব হয়নি। কারন এর আগে রোবট-হাতের মধ্যমাটি (মিড্ল ফিঙ্গার) এত বেশি নড়াচড়া করত যে সেই হাতে পেন, পেন্সিল, তুলি ধরিয়ে দিলে তা পড়ে যেত।

তার মতে, আমরা রোবট-হাতকে দিয়ে সেটা করাতে চেয়েছিলাম বাইরে থেকে আলাদা আলাদা ভাবে কোনও ‘কমান্ড’ না পাঠিয়ে। আমরা সেটা প্রথমবারের মত করতে সফল হয়েছি। রোবট-হাত এখন নিজেই জেনে-বুঝে করতে পারছে তার ইচ্ছে মত কাজ। আর এর জন্য আপনার বানানো প্রোগ্রামিং দরকার হচ্ছে না।

নতুন প্রজন্মের রোবট হাত; লিখবে, ছবিও আঁকবে !!

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং-এর অ্যাসোসিয়েট প্রফেসর এবং ল্যাবরেটরি-ডিরেক্টর এমো তোদোরভ বিকাশের সাথে সুর মিলিয়ে বলেছেন, ‘‘ধরে নিন, এই রোবট-হাতটা একটা অ্যানিমেটেড ফিল্ম। যেটা দেখার সময় মনে হচ্ছে, কী ভীষণ বাস্তব! অথচ সেটা বানানোর জন্য বেশ কয়েক জন অ্যানিমেটারকে লেগেছে। তাঁরা না থাকলে ওই অ্যানিমেটেড ফিল্ম বানানো যেত না। কিন্তু ফিল্মটা বানানো হয়ে যাওয়ার পর সেটা চলার সময় আর অ্যানিমেটারদের লাগে না। ফিল্মটা নিজের মতো করেই চলে। এই রোবট-হাতটাও তেমনই।’’

বিকাশ আরও বলেছেন, ‘‘যে ভাবে এক জন অ্যাথলিট জ্যাভলিন থ্রো করার কায়দা-কসরৎ শেখে অনেক দিন ধরে প্র্যাকটিস করে, এই রোবট-হাতকেও আমরা সেই একই অভ্যাসের ‘দাস’ বানিয়েছি। সেও দেখে আর ঠেকে শিখেছে।’’

তার মতে, আগামী দিনে আমরা অনেক কিছুই করাতে পারবো এই রোবট হাত দিয়ে। এর মধ্যে রয়েছে, এই হাত ব্যবহার করা যেতে পারে সামুদ্রিক গবেষণায়, আমাদের কোন হাত কোনভাবে নষ্ট হয়ে গেলে এটা দিয়ে তৈরি করা যাবে ‘প্রোস্থেটিক আর্ম’। এছাড়াও বাসার ভিতরের কিছু কাজ যেমন কাপ, প্লেট, হাড়ি পাতিল পরিস্কার করা এবং ভ্যাকিউম ক্লিনারের কাজও করানো যাবে এই রোবট হাত দিয়ে।