Friday, 17 June 2016

গাঁজা বিক্রিতে মাইক্রোসফট!

গাঁজা বিক্রিতে মাইক্রোসফট!

এবার মাদকদ্রব্য গাঁজা বিক্রিতে সহায়তা করতে এগিয়ে এল বিশ্বের অন্যতম তথ্য-প্রযুক্তির প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি 'কাইন্ড' নামে অনলাইনে গাঁজা বিক্রিতে নজরদারি করা মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। খবর বিবিসির।

কাইন্ড গত তিন বছর ধরে তাদের এগ্রিসফট নামে একটি সফটওয়্যার ব্যবসায়ী ও সরকারের কছে বিক্রি করে আসছে। এ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে বৈধভাবে গাঁজা বিক্রির ওপর নজরদারি করা হয়।

মাইক্রোসফট বলছে, অবৈধ গাঁজা বিক্রি বন্ধে এবং বৈধভাবে যারা বিক্রি করে, তাদের নজরদারি করতে কাইন্ডকে প্রযুক্তিগত সহায়তা করবে তারা।

SHARE THIS

Author:

0 comments: