৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটির রেজুলেশন ৭২০x১২৮০। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপের কাস্টমাইজ সংস্করণ। রয়েছে ১.১ গিগাহার্টজ অক্টো-কোর স্ন্যাপ্নড্রাগন ৪৩০ প্রসেসের। ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ও ৩২ গিগাবাইট মেমোরির দুটি সংস্করণে পাওয়া যাবে ফোনটি।
ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অধিক সময় ব্যাটারি সুবিধা দিতে ফোনটিতে রয়েছে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আরও আছে ওয়াইফাই, ফোরজি, ব্লুটুথ, জিপিএস সুবিধা।
সিলভার ও গোল্ড রংয়ের ডিভাইসটির ২ গিগাবাইট সংস্করণটি পাওয়ার যাবে ১০৬ ডলারের ও ৩ গিগাবাইট সংস্করণটি পাওয়া যাবে ১৩৬ ডলারে। চীনের বাজারে ১৬ জুন থেকে বিক্রি শুরু হবে।
মূলত শাওমির রেডমি সিরিজের স্মার্টফোনগুলো সাশ্রয়ী দামের হওয়ায় গ্রাহকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন ডিভাইসটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ
0 comments: