Friday, 17 June 2016

'ডিফারেন্টলি অ্যাবল' শিশু-কিশোরদের পাশে মাশরাফি-মুস্তাফিজ

'ডিফারেন্টলি অ্যাবল' শিশু-কিশোরদের পাশে মাশরাফি-মুস্তাফিজ

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অন্য রকম এক মানুষের নাম। তার কাছে মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই। সব শ্রেণী পেশার মানুষের সঙ্গেই নিজেকে মাতিয়ে রাখতে পারেন।
          
বৃহস্পতিবার পি.এফ.ডি.এ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের 'ডিফারেন্টলি অ্যাবল' শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন মাশরাফি। আর এবার তার সঙ্গে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

পি.এফ.ডি.এ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের এক বিল্ডিংয়ের ছাদে 'ডিফারেন্টলি অ্যাবল' শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেটও খেলেন এই ক্রিকেটাররা।

মাশরাফি-মুস্তাফিজকে পেয়ে আনন্দের বন্যা বইছিল সেন্টারে। 'ডিফারেন্টলি অ্যাবল' শিশু-কিশোরদের জন্য এমন আনন্দের ব্যবস্থা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক রবি।  

ছাদটাকে পুরোদস্তুর একটা স্টেডিয়াম বানানো হয়েছিল। যেখানে বোলার ছিলেন মাশরাফি এবং মুস্তাফিজ। আর ব্যাট হাতে ছিল এই শিশু-কিশোররা।

মাশরাফির বল তো কয়েকজন উড়িয়ে ছাদের বাইরেই ফেলে দিয়েছে। তবে মুস্তাফিজ ইচ্ছে করে মার খেতে চাইলেও যেন তাকে মারতে পারছিল না তারা।

এ সময় এই শিশু-কিশোরদের পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ জানান মাশরাফি।

SHARE THIS

Author:

0 comments: