Friday, 17 June 2016

সাত বছরের শিশুকে ধর্ষণ করল ৬৫ বছরের বৃদ্ধ

সাত বছরের শিশুকে ধর্ষণ করল ৬৫ বছরের বৃদ্ধ

কেরানীগঞ্জের মান্দাইল খালেরঘাট এলাকায় সাত বছরের এক শিশুকে কয়েক দফা  ধর্ষণ করেছে নুরুল ইসলাম নামে ৬৫ বছরের এক বৃদ্ধ। 
  
শিশুটির মায়ের অভিযোগ, নুরুল ইসলাম জোর করে কয়েক দফা ধর্ষণ করে তার মেয়েকে। কিন্তু ভয়ে মেয়ে কাউকে কিছু বলেনি। 
  
সর্বশেষ বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে নিয়ে শিশুটিকে ধর্ষণের সময় প্রতিবেশী আরেক শিশু ঘটনাটি দেখে ফেলে। ওই শিশুর মাধ্যমে ঘটনাটি জানাজানি হয়ে যায়। 
  
জঘন্য এ ঘটনার পর স্থানীয়দের চাপের মুখে অভিযুক্ত নুরুল ইসলাম পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। 
  
তবে স্থানীয় কিছু প্রভাবশালী এ ব্যাপারে বাইরের কারো কাছে মুখ খুলতে শিশুটির মাকে বারন করে দেন। 
  
তিন দিন পর শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক ঘটনাটি সাংবাদিকদের কাছে ফাঁস করে দেন। 
  
সরেজমিন দেখা যায়, মান্দাইল খালেরঘাট এলাকার ফকিরের বাড়িতে ছোট একটি ঝুপড়ি ঘরে মেয়েকে নিয়ে ভাড়া থাকেন স্বামী পরিত্যক্তা আঁখি। যন্ত্রনায় কাতর তার শিশু সন্তানটি বিছানায় শুয়ে কান্নাকাটি করছে। মেয়ের চিকিৎসার খরচ চালানোর সামর্থ্যও তার নেই। 
  
দুই বছর আগে আরেকটা বিয়ে করে এক মেয়েসহ আঁখিকে ফেলে মেয়ে চলে গেছেন তার স্বামী। একমাত্র মেয়েকে নিয়ে থাকেন তিনি। রাজধানীর কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করেন শিশুটির মা। 
  
আঁখি বলেন, নুরুল ইসলামকে তিনি চাচা বলে ডাকেন। আর মেয়ে নানাভাই বলে ডাকে। পাশাপাশি তারা ভাড়া থাকেন। কাজে গেলে মেয়েকে ঘরে রেখে যান। 
  
এ সুযোগে প্রতিবেশী নুরুল ইসলাম প্রায়ই তার মেয়ের সঙ্গে আশালীন আচরণ করতো। কয়েকবার ধর্ষণও করে। 
  
তিনি বলেন, নুরুল ইসলামের ভয়ে মেয়ে কাউকে কিছু বলেনি। গত বুধবারও বস্তির পাশের মাঠে নিয়ে ধর্ষণ করে। তখন এক শিশু ঘটনাটি দেখে ফেলে। ওই শিশু এসে সব বলে দেয়। 
  
ঘটনা জানাজানি হলে পাশবিক নির্যাতনের শিকার শিশুটি আগাগোড়া সব  মায়ের কাছে বলে দেয়। 
  
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তাছাড়া কেউ কোনো অভিযোগও করেনি।

SHARE THIS

Author:

0 comments: