Friday, 17 June 2016

ঈদের আগে কম বাজেটে নতুন ফোন

ঈদকে সামনে রেখে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড দেশের বাজারে নিয়ে এসেছে তাদের বিভিন্ন মডেলের হ্যান্ডসেট। এর মধ্যে একেবারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন থেকে শুরু করে মাঝারি বাজেটের ও বড় বাজেটের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটও রয়েছে।

কম বাজেটের এসব ফোন দেশের বিভিন্ন মোবাইল মার্কেটে ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। যারা ঈদের আগে খুব কম বাজেটে নতুন ফোন কিনতে চান তারা জেনে নিতে পারবেন এসব ফোনের স্পেসিফিকেশন। প্রথম কিস্তিতে গত কিছুদিনে দেশের বাজারে ১০ হাজার টাকার কমে যেসব ফোন এসেছে সেগুলো নিয়ে এই প্রতিবেদন। পরের কিস্তি থাকবে মাঝারি ও বড় বাজেটের স্মার্টফোন নিয়ে।

সিম্ফনি এইচ৪০০:
ঈদকে সামনে রেখে নয় হাজার ৯৯০ টাকা দামের এইচ৪০০ মডেলের একটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে দেশিয় ব্র্যান্ড সিম্ফনি।

স্বল্প বাজেটের এই ফোনটি সিম্ফনির প্রথম ফিঙ্গার প্রিন্ট নিরাপত্তার স্মার্টফোন। ২.৫ ডি কার্ভড শেপের হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে। পিছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।



অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলোর সঙ্গে রয়েছে ১.৩ গিগাহার্জ ৬৪ বিটের কোয়াড কোর প্রসেসর এবং ২ জিবি ডিডিআর ৩ র‍্যাম। এর অভ্যন্তরীণ স্টোরেজ ১৬ গিগাবাইট যা বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ৩২০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি।

সিম্ফনি আই১০:
এছাড়াও সিম্ফনি দশ হাজার বাজেটের মধ্যে ঈদের আগে নিয়ে আসছে সিম্ফনি আই১০ মডেলের আরেকটি ফোন। সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এই ফোনটি।

অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের পাঁচ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে রয়েছে সামনে পাঁচ ও পিছনে আট মেগাপিক্সেল ক্যামেরা। এক জিবি র‍্যাম ও ১৬ জিবি রমের এই হ্যান্ডসেটের ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

লেনোভো এ ১০০০
লেনোভো এ ১০০০ স্মার্টফোনে রয়েছে চার ইঞ্চির ডিসপ্লে, ১.৩ গিগাহার্ডজ কোয়াড কোর প্রসেসর। এক জিবি র‍্যাম ও ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। পাঁচ মেগাপিক্সেল ক্যামেরার ফোনটির দাম ৬ হাজার ৯৯টাকা।



লেনোভো ২০১০
ছয় হাজার ৯৯৯ টাকা দামের একেবারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন মডেল লেনোভো ২০১০। এই মডেলে রয়েছে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে। এক জিবি র‍্যাম, ৮ জিবি রম, পিছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা।

মাইক্রোম্যাক্স কিউ৩০১
মাত্র দুই হাজার ৯৯০ টাকা দামের একেবারে এন্ট্রি লেবেলের স্মার্টফোন নিয়ে এসেছে মাইক্রোম্যাক্স।
অ্যানড্রয়েড ৫.০, চার ইঞ্চি ডিসপ্লে, ১.০ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৪০০ মিলি অ্যাম্পিয়ার।

মাইক্রোম্যাক্স কিউ৩৮৩
এন্ট্রি লেভেলের আরেকটি স্মার্টফোন মাইক্রোম্যাক্স কিউ৩৮৩। যার দাম মাত্র চার হাজার ৩৯০ টাকা।

এর স্পেসিফিকেশন বলতে গেলে, অ্যানড্রয়েড ৫.১, পাঁচ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৮০০ মিলি অ্যাম্পিয়ার।



মাইক্রোম্যাক্স কিউ৩৮১
মাত্র চার হাজার ৮৯০ টাকা দামের মাইক্রোম্যাক্স কিউ৩৮১ মডেলের স্মার্টফোনটি ঈদের আগেই বাজারে এসেছে।

অ্যানড্রয়েড ৫.০, পাঁচ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, এক জিবি র‍্যাম, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্পিয়ার।

মাইক্রোম্যাক্স কিউ৩৫০
আরেকটি চার হাজার ৯৮০ টাকার স্মার্টফোন মাইক্রোম্যাক্স কিউ৩৫০। অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলো, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, এক জিবি র‍্যাম, পিছনে ৫ ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্পিয়ার।

SHARE THIS

Author:

0 comments: