মুক্তির আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়লো বলিউড মুভি উড়তা পাঞ্জাব!
দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে শাহিদ কাপূর, কারিনা কাপূর এবং আলিয়া ভাট অভিনীত আলোচিত সিনেমা 'উড়তা পাঞ্জাব'।
তবে সিনেমা মুক্তির দু্ই দিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে আনকাট 'উড়তা পাঞ্জাব'। ২ ঘণ্টা ২০ মিনিটের এই ছবির পুরোটাই নাকি ডাউনলোডও করা যাচ্ছে! ভিডিওতে বম্বে হাইকোর্টের নির্দেশে বাদ যাওয়া শাহিদ কপূরের একটি বিতর্কিত দৃশ্যও রয়েছে বলে জানা গেছে।
অর্থাৎ মুক্তির আগেই ডাউনলোড করা যাচ্ছে আনকাট 'উড়তা পঞ্জাব'! এই খবর দাবানলের মতো ছড়াতে থাকে বলিউডের নানা মহলে।
তবে বুধবার এ ব্যপারে মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি এফআইআর দায়ের করেছেন ছবির পরিচালক অভিষেক চৌবে।
সিনেমার এক সদস্য জানান, তারা অনলাইনে এই ছবি দেখা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই ফাঁস হয়ে যাওয়া লিঙ্কগুলি মুছে ফেলা হয়েছে।
ভারতের পাঞ্জাব প্রদেশের যুব সমাজের ড্রাগে আচ্ছন্ন থাকার বিষয়টি সিনেমার মূল বিষয়।
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপূর। টমি সিং নামের এক রকস্টারের চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমায় আলিয়া ভাট ও কারিনা কাপূর ছাড়াও অভিনয় করেছেন পাঞ্জাবী সিনেমার প্রথম সারির অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
0 comments: