মুস্তাফিজুর রহমান অঝোরে কাঁদছেন। মিষ্টি হাসির মুস্তাফিজের পরিবারে শোকের ছায়া। ঈদের নামাজও আদায় করতে পারেননি মুস্তাফিজের পরিবারের সদস্যরা। নামাজের জন্য গোসলের আগে মুস্তাফিজদের বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে মারা যান তার চাচাতো ভাই।
বিনা মেঘে বজ্রপাতের মত ঘটণা ঘটে। মুস্তাফিজদের পরিবারে রান্নাঘরে চলছে ঈদে নানা ধরনের খাবার দাবার তৈরির কাজ। চলছে অতিথির জন্য অপেক্ষাও। ঠিক এমনই এমন মুহূর্তে বিপদ।
মুস্তাফিজের নতুন দোতলা ভবনের উপরে পানি তুলবার জন্য বসানো একটি বৈদ্যুতিক মোটরে গোলমাল দেখা দেয়। মুস্তাফিজের চাচাতো ভাই মোতাহার হোসেন সেটি সারতে নিজেই কাজ শুরু করেন।
ক্যাবলে সংযোগ দিতে গিয়েই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় নলতা হাসপাতালে । কিন্তু ডাক্তারের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ছেলের বাবা ২৮ বছরের কৃষক মোতাহার হোসেন।
নিথর মরদেহ এসেছে মুস্তাফিজের বাড়িতে। মরদেহ দেখে অঝোরে কাঁদছেন মুস্তাফিজ। তাদের বাড়িতে এখন শোকের মাতম। শোকাহত জাতীয় দলের ক্রিকেটাররা।

0 comments: