ঘুমের সমস্যা সমাধান করবে যাদুকরী অ্যাপস!
কানাডিয়ান বংশোদ্ভূত একজন গবেষক এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যে, তা নিমিষে একজনের সকল চিন্তা দূর করবে এবং মন থেকে সে সকল দুশ্চিন্তা দূর করবে যার ফলে ঘুম আসতে সমস্যা হয়।
কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের লুক বেদুঈন বলেন, ‘একটি চিন্তাশীল মন, উদ্বেগ এবং উদাম চিন্তা এই সমস্যাগুলো সাধারণত বেশিরভাগ অনিদ্রায় ভুক্তভোগীদের মাঝে দেখা যায়। বেদুঈন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যার নাম, ‘মাই স্লিপ বাটন অ্যাপ’ অর্থাৎ ঘুম আসার বাটন। তার এই অ্যাপসটি ১৫৪ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে টেস্ট করানো হয়। যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে অনিদ্রার ভুগতেন বা অন্য সময়ও ঘুমের সমস্যা দেখা যেত তাদের দিয়ে এই পরীক্ষা করা হয়েছে। ঘুমের ঠিক ১৫ মিনিট আগে এই মেথডের কাজ শুরু করা হত। এই মেথডের নাম দেয়া হয়েছিল এসডিআই।
২০১৪ সালের জুন মাসে উপত্থাপিত সমীক্ষা অনুযায়ী- কলোরাডো ডেনভারে ঘুম মেডিসিন আমেরিকান একাডেমী ও ঘুম রিসার্চ সোসাইটির একটি যৌথ সভায় জানানো হয়, এসডিআই ঘুম না আসার সমস্যা কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। বেদুঈন বলেন, ‘মানব মস্তিষ্ক একটি নিজে বিভিন্ন অর্থ সৃষ্টি করে বা একটা ধারনা তৈরির মেশিন।’
এছাড়াও বেদুঈন এসডিআই এর একটি নতুন সংস্করণ উদ্ভাবন করেছেন। যার নাম দিয়েছেন ‘নিজে নিজে কর’। এতে কিছু অক্ষরের ব্যবহার করা হয়েছে, যা কৌশলে অক্ষর সাজিয়ে সম্পর্কহীন শব্দ তৈরি করতে হয়। এখানে সম্ভাব্য ব্যক্তিদের কাস্টমাইজড করা যেতে পারে, যা একটি ধারাবাহিক সূত্র একটি ক্রম প্রদান করে।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।
0 comments: