পি১৩১০ মডেলের এই পাওয়ার ব্যাংকের দুটি ইউএসবি ২.০ পোর্ট, একটি মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে। এটি ৫ ভোল্ট/২.১ অ্যাম্পিয়ারে মোবাইল ডিভাইস চার্জ করতে সক্ষম। মোবাইল চার্জ সম্পূর্ণ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন প্রায় ৪ বার ফুলচার্জ দেওয়া যাবে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে।
গড়ে ১২ থেকে ১৩ ঘন্টা এটি দিয়ে চার্জ দেওয়া যাবে। দ্রুতগতির চার্জিং সুবিধার স্মার্টফোনেও এটি ব্যবহার করা যাবে। এছাড়া ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, গেইমিং ডিভাইসও চার্জ দিতে পারবেন ব্যবহারকারীরা।
নিরাপত্তায় রয়েছে নয় লেয়ার বিশিষ্ঠ সার্কিট প্রোটেকশন এবং চারটি এলইডি ইন্ডিকেটর।
শিগগিরই ভারতের বাইরের বাজারেও এটি পাওয়া যাবে বলে জানা গেছে।
0 comments: