বড় ভাইয়ের দায়ের কোপে পা হারালেন ছোট ভাই
রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড়ভাইয়ের দায়ের কোপে পা হারিয়েছেন ছোট ভাই খাজা মিয়া।
মুমুর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোবর্ধনপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের গোবর্ধনপুরের মৃত আবুল হোসেনের ছেলে রাজা মিয়া (৬৩) ও খাজা মিয়া (৬০)। পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ চলছে।
বৃহস্পতিবার বিকালে বড় ভাই রাজা মিয়া তার দুই ভাগিনা- শরিফুল ইসলাম ও আজিজুল ইসলামকে সঙ্গে নিয়ে ছোট ভাই খাজা মিয়াকে চককরিম গ্রামের পাথারে জমির মধ্যে ধরে ধারালো দা দিয়ে বাম পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আরএমও ডা. জিয়াউল ইসলাম বলেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রোগীর অবস্থা আশংকাজনক। তাই তাকে রংপুরে প্রেরণ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 comments: