বিছানা দৃশ্যে মিমির আপত্তি
মিমি চক্রবর্তী। নামটার সঙ্গেই একটা প্রতিবাদী ভাব জড়িয়ে আছে। সিনেমাতেও সব সময় প্রতিবাদী দেখা যায় মিমিকে। বাস্তব জীবনেও তিনি এর ব্যতিক্রম নন।
কিছুদিন আগে মেয়ে হয়ে একা সন্ত্রাসীদের পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। তখন সর্বত্র আলোচিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি।
এবার নায়িকা সাফ জানিয়ে দিলেন, কোনও বিছানার দৃশ্যে তিনি অভিনয় করতে চান না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি বলেন, বেড সিন (শয্যা দৃশ্য) করতে পারব না। অন্তরঙ্গ দৃশ্য করতে পারব না। এসব ব্যাপারে কোথাও গিয়ে আটকে যায়। জানি না, হয়তো পরে কেটে যাবে। কিন্তু আপাতত এগুলো আমার না এর তালিকায় রয়েছে।
মিমি বলেন, ভালো সিনেমার কথা বললে আমি ‘খাদ’ আর ‘প্রলয়’ করেছি। আরও অফার এসেছিল, কিন্তু কিছু ফিল্মে কিছু জিনিস ছিল যেগুলো আমি কিছুতেই করতে পারব না।
0 comments: