Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Saturday, 18 June 2016

অশ্লীলতার অভিযোগে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া (ভিডিও)

অশ্লীলতার অভিযোগে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া (ভিডিও)

অশ্লীলতার অভিযোগে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া (ভিডিও)

ভোজপুরি সিনেমায় জড়িয়ে বিতর্কের মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি 'বাম বাম বোল রাহা হ্যায় কাশি' নামের এক ভোজপুরি সিনেমা প্রযোজনা করেন প্রিয়াঙ্কা। সেই সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পরই বিতর্ক শুরু হয়েছে। সিনেমায় এমন কিছু দৃশ্য ও সংলাপ দেখানো হয় যা রীতিমত অশ্লীল বলে অভিযোগ ওঠেছে।

প্রিয়াঙ্কার মত পদ্মশ্রী জয়ী অভিনেত্রী কি করে এমন এক অশ্লীল ছবির প্রযোজনা করেন সেটা নিয়েই ওঠেছে প্রশ্ন। এই বিতর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কাকে নিয়ে বিদ্রুপ শুরু হয়েছে। ভোজপুরিতে এটাই প্রযোজক প্রিয়াঙ্কার প্রথম সিনেমা।

এই ঘটনায় অনেকেই প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তারা অশ্লীলতার মাপকাঠি কি জানতে চেয়েছেন। প্রিয়াঙ্কার দাবি, এই সিনেমায় কোথাও অশ্লীলতা নেই। ভোজপুরি দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই এই সিনেমা বানানো হয়েছে। ওদিকে জাতীয় পুরস্কার জয়ী সিনেমা নির্মাতা নীতিন এন চন্দ্রা দাবি করেছেন, এই ছবি বানিয়ে প্রিয়াঙ্কা পদ্ম পুরস্কারের অবমাননা করেছেন।

এই সিনেমার বিরুদ্ধে অনলাইনে প্রচার পর্যন্ত শুরু হয়েছে। তবে এই নেগেটিভ প্রচারে ছবিকে নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। তবে ভোজপুরি সিনেমায় অশ্লীলতা নতুন নয়। এর আগে এই নিয়ে অবশ্য বহুবার অভিযোগ উঠেছে। এতে প্রিয়াঙ্কার সম্পৃক্ততায় যুক্ত হয়েছে নতুন আলোচনা।
প্রবাসীদের জন্য সুখবর !! সৌদি আরবে গ্রিনকার্ড দিচ্ছে। দেখুন কারা কারা পাবেন এই কার্ড

প্রবাসীদের জন্য সুখবর !! সৌদি আরবে গ্রিনকার্ড দিচ্ছে। দেখুন কারা কারা পাবেন এই কার্ড

প্রবাসীদের জন্য সুখবর !! সৌদি আরবে গ্রিনকার্ড দিচ্ছে। দেখুন কারা কারা পাবেন এই কার্ড

সৌদি আরবের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিদেশি নাগরিকদের গ্রিন কার্ড দেয়ার ঘোষনার পর এ নিয়ে দুনিয়া জুড়ে আলোচনা চলছে। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে সৃষ্টি হয়েছে বিশেষ আগ্রহের। আর সৌদি আরবে বিভিন্ন দেশের প্রবাসীরা এই ঘোষনার কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দিহান। এপ্রিল মাসের শুরুতেই আন্তর্জাতিক গণমাধ্যম ‘ব্লুমবার্গে’র কাছে দীর্ঘ এর সাক্ষাৎকার দেন সৌদি আরবের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
দীর্ঘ ৫ ঘন্টার আলোচনায় তিনি তেল নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবের সরে আসার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে তারা বিদেশীদের স্থায়ীভাবে সৌদি আরবে বসবাসের সুযোগ বা নাগরিকত্ব দেয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। নাগরিকত্ব সর্ম্পকিত তার এই ঘোষনা শুধু বিদেশে নয় সৌদি গনমাধ্যমেও আলোচিত হচ্ছে। ‘আরব নিউজ’ বা ‘সৌদি গেজেট’ নামের প্রভাবশালী পত্রিকাগুলো্ও এই পরিকল্পনার ভালো-মন্দ দিক নিয়ে পর্যালোচনা করছে। বিখ্যাত সাংবাদিক খালেদ আল মাইনা আল আরাবিয়ায় লিখেছেন গ্রিনকার্ডের এই ঘোষনা কৌশলগত পরিকল্পনার অংশ।

সর্বশেষ একটি খবরে বিশেষজ্ঞদের বরাত দিয়ে ‘সৌদি গেজেট’ বলছে সৌদি আরবে বিদেশীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা গ্রীনকার্ড দেয়া হলে দেশটি থেকে রেমিটেন্স হিসেবে বিদেশে যে অর্থ যায় তার প্রায় ৩০ শতাংশ কমে যাবে। অর্থাৎ এতে সৌদি অর্থনীতির যতখানি ইতিবাচক পরিবর্তন হবে ঠিক ততখানিই নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্য দেশগুলোর উপর যাদের কাছে সৌদি আরব একটি বড় শ্রম বাজার। সে হিসেবে ধরলে বাংলাদেশেও সৌদি থেকে আসা রেমিটেন্স এর পরিমাণ কমে যাবে।
সৌদি আরবের ফেডারেশন অফ লেবার কমিটির চেয়ারম্যান নিদাল রিদওয়ান ‘সৌদি গেজেট’কে বলেন, ‘এই গ্রীনকার্ড সৌদি আরবকে অবৈধ ছদ্মবেশী ব্যবসার (তাসাত্তুর) নেতিবাচক প্রভাব থেকে বাঁচাবে। সাথে সাথে স্পন্সরশীপের (ইকামার ক্ষেত্রে) মতো ব্যাপারও বিলুপ্ত হবে।’
গ্রীনকার্ড বা নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে অন্য দেশের লোকও এসে সৌদি আরবের নাগরিকদের মতোই সুবিধা ভোগ করবে। যেমন, চিকিৎসা এবং ব্যাংকিং সেবা। তিনি উদহারন দিয়ে বলেণ
‘আপনি জানেন যে, আমেরিকায় গ্রীনকার্ডধারীরা কি কি সুবিধা পায়। আমি বিশ্বাস করি, ঠিক একই রকম ঘটনা সৌদি আরবেও ঘটবে যদি এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হয়।’
নিদাল রিদওয়ানের কথায় সৌদি গ্রীনকার্ড বা নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত সম্পর্কেও ধারণা পাওয়া যায়। তিনি বলছেন,
‘যারা স্থায়ীভাবে সৌদি আরবে বসবাসের সুযোগ চান, সরকারের পক্ষ থেকে তাদের জন্য সর্বনিম্ন একটা বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করে দেয়া উচিত-যার মাধ্যমে স্বল্প মেয়াদেী এবং দীর্ঘ মেয়াদী বিনিয়োগের নিশ্চয়তা থাকবে।’
বিশ্লেষকরা মনে করেছেন তেলনির্ভর অর্থনীতি থেকে বেড়িয়ে আসতে নানা মুখী পরিকল্পনা নিতে হতে পারে। বিদেশিদের সৌদি আরবের প্রতি আকৃষ্ট করতে হবে।এ ক্ষেত্রে দক্ষ জনশক্তির দিকে তারা নজর দিবে যেনো প্রকৃত অর্থে সৌদি অর্থনীতিতে অবদান রাখতে পারে। পশ্চিমা দেশগুলো যেমন নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে মেধার দিকটি গুরুত্ব দিয়ে সৌদি আরবও এর ব্যতিক্রম হবে না। একই সাথে অর্থশালী লোকদেরও বিশেষ সুবিধা দেয়া হতে পারে।

সুত্রঃ সৌদি গেজেট
প্রতিবাদে থানায় পুলিশের সমানে নগ্ন হলেন নারী...

প্রতিবাদে থানায় পুলিশের সমানে নগ্ন হলেন নারী...

প্রতিবাদে থানায় পুলিশের সমানে নগ্ন হলেন নারী...

গ্রেপ্তার করায় পুলিশ কর্মকর্তাদের চোখের সামনেই নগ্ন হলেন এক নারী। এক এক করে পোশাক থেকে অন্তর্বাস, সবই খুলে ফেললেন নিমিষেই। থানার ভেতর পুলিশ কর্মকর্তারা তখন পালাবার পথ খুঁজে পাচ্ছেন না। সামনে কী হচ্ছে?

অন্যদিকে নগ্ন অবস্থাতেই টেবিল চাপড়ে চিৎকার করে চলেছেন ওই নারী। এমনকি কর্মকর্তাদের দিকে নিজের জিনিস খুলে ছুঁড়তেও দেখা যায় ওই নারীকে।

আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদের একটি পুলিশ স্টেশনে। কোনোরকমে যখন ওই নারীকে থানা থেকে বের করতে সক্ষম হন পুলিম কর্মকর্তারা, তখনও তার টপ আর হ্যান্ডব্যাগটা পড়ে থাকে থানার মেঝেতেই।

এক পুলিশ কর্মকর্তা না প্রকাশ না করা শর্তে বলেন, ‘হাতকড়া পরিয়ে যখন ওই নারীকে থানার ভেতর নিয়ে আসা হয়েছিল, তখন কর্মকর্তারা ঘুণাক্ষরেও বোঝেননি কী হতে চলেছে। প্রথমে শুরু হয় কথা কাটাকাটি দিয়ে। তারপর যা হলো… চোখ হাত দিয়ে বসে পড়তে হলো কর্মকর্তাদেরই।’

Friday, 17 June 2016

রজনীকান্তের মৃত্যুর গুজব

রজনীকান্তের মৃত্যুর গুজব

রজনীকান্তের মৃত্যুর গুজব

আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন রজনীকান্তের শরীর খারাপের খবর নিয়ে। সকালে 'মাইক্রো নিউজ' নামের এক ফেসবুক অ্যাকাউন্টে বলা হয় দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লন্ডনের এক হাসপাতালে ভর্তি। তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে।

কিছুক্ষণ পরেই সেখানে লেখা হয় RIP রজনী। এরপরেই সেই ফেসবুক পোস্টটি বিদ্যুতের মত ছড়িয়ে পড়ে। দক্ষিণের বিভিন্ন তারকারা রজীনর মৃত্যুতে শোকপ্রকাশ পর্যন্ত করে ফেলেন।
  
পরে জানা যায় পুরোটাই গুজব। তবে গুজব হলেও ব্যাপরটা এমনভাবে প্রচার পেয়ে যায় এই বিষয়ে বিবৃতি দিতে হয় রজনীর অফিস থেকে। বলা হয় রজনীকান্ত একেবারে সুস্থ আছেন। তিনি এখন ব্যস্ত 'কাবিল' ও 'রোবট টু পয়েন্ট জিরো' সিনেমার কাজে।
  
সোশ্যাল মিডিয়ায় সেলেব্রিটিদের মৃত্যু গুজব একেবারে মতুন নয়। বরং এটা ট্রেন্ট হয়ে দাঁড়িয়েছে। দিলীপ কুমার থেকে হানি সিং। লতা মঙ্গেশকর থেকে অমিতাভ বচ্চন। বারাক ওবামা থেকে নেলসন ম্যান্ডেলা। বিভিন্ন সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মৃত্যু গুজব ছড়িয়ে পড়ে। এর কারণটা হল লোককে ভুল খবর করে অর্থ রোজগার ও সস্তার জনপ্রিয়তা অর্জন। 
  
সূত্র : জিনিউজ
বাসের ধাক্কায় গেল স্মৃতি, ফিরল বাইকের ধাক্কায়

বাসের ধাক্কায় গেল স্মৃতি, ফিরল বাইকের ধাক্কায়

বাসের ধাক্কায় গেল স্মৃতি, ফিরল বাইকের ধাক্কায়

পর্দার সিনেমা এবার বাস্তবে ঘটে গেল। সাত বছর আগের বাস দুর্ঘটনায় হারানো স্মৃতি ফিরে এলো আবার মোটরসাইকেলের ধাক্কায়। তারপর জ্যৈষ্ঠের নিশুথি সন্ধ্যায় কড়া নড়ে উঠল বাড়ির দরজায়। কপাট খুলেই চমকে উঠল পরিবার- ভূত নয়তো!

‘মৃত’ সন্তানকে এতদিন পর চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আপ্লুত পিতা আর আবেগ সামলাতে পারলেন না। স্বামী-শ্বশুরের চোখের জল মুছতে আঁচল এগিয়ে দিলেন স্ত্রী নিরুপমা। নিথর দুই মেয়ে চিনতে পারছিলেন না রোগাক্লান্ত-জীর্ণশীর্ণ বাবাকে।

রাজস্থানের হরিদর এলাকায় ‘ধর্মবীর’র ফিরে আসার গল্পটি এখন ‘কিংবদন্তির প্রত্যাবর্তন’। দেরাদুনের মস্তিষ্ক বিশারদ রাম নীয়াজ বলেছেন, ‘স্মৃতিভ্রষ্ট হওয়ার পর কেউ আবার তা ফিরে পেয়েছে এমন নজির বিরল। স্মৃতি ফিরে পাওয়ার পর মাঝখানের সাত বছরের কথা তার মনে নেই এখন। কিন্তু সাত বছর আগের স্বাভাবিক জীবনের স্মৃতিগুলো পুরোটাই মনে আছে তার।’

এদিকে বৃহস্পতিবারের দ্য ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ২০০৯ সালে দেরাদুনের এক সেতু থেকে খাদে পড়ে যায় সামরিক বাহিনীর একটি গাড়ি। সেটি চালাচ্ছিলেন জওয়ান ধর্মবীর। দুর্ঘটনার পর তার দুই সহকর্মীকে উদ্ধার করা হলেও খুঁজে পাওয়া যায়নি তাকে। এরপর নিয়ম অনুসারে তিন বছর পর তথা ২০১২ সালে তাকে মৃত ঘোষণা করা হয়। অবসর পরবর্তী সুবিধাও বুঝিয়ে দেয়া হয় ধর্মবীরের পরিবারকে।

কিন্তু দেরাদুনের রাস্তার আরেকটি দুর্ঘটনাই বদলে দেয় সবকিছু। কয়েকদিন আগে মোটরসাইকেলের ধাক্কায় সেখানে আহত হয় এক উস্কোখুস্কো ফকির। এরপর তাকে হাসপাতালে নিয়ে যায় ওই মোটরসাইকেল আরোহী। জ্ঞান ফেরার পর নিজেকে সামরিক বাহিনীর জাওয়ান বলে দাবি করেন আহত ফকির। সাত বছর আগের দুর্ঘটনার সময় তিনি যে বাহিনীর গাড়ি চালাচ্ছিলেন সে কথাও জানান সে সময়।

এরপর হাসপাতাল থেকে বের হয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েন ওই ব্যক্তি। ঠিকঠাক মতো পৌঁছে যান রাজস্থানের বাড়িতে। স্ত্রী ও পিতাকে চিনলেও নিজের দুই মেয়েকে প্রথমে চিনতেই পারেননি তিনি। চিনবেনই বা কী কমর- সাত বছর আগের বাচ্চা মেয়েরা তো এখন পরিপূর্ণ তরুণী। স্মৃতিহারা সময়গুলোর কথা আর মনে নেই তার- যেন জীবনে কখনোই ছিল না মাঝখানের সময়গুলো!
মুক্তির আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়লো বলিউড মুভি উড়তা পাঞ্জাব!

মুক্তির আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়লো বলিউড মুভি উড়তা পাঞ্জাব!

মুক্তির আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়লো বলিউড মুভি উড়তা পাঞ্জাব!

দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে শাহিদ কাপূর, কারিনা কাপূর এবং আলিয়া ভাট অভিনীত আলোচিত সিনেমা 'উড়তা পাঞ্জাব'।

তবে সিনেমা মুক্তির দু্ই দিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে আনকাট 'উড়তা পাঞ্জাব'। ২ ঘণ্টা ২০ মিনিটের এই ছবির পুরোটাই নাকি ডাউনলোডও করা যাচ্ছে! ভিডিওতে বম্বে হাইকোর্টের নির্দেশে বাদ যাওয়া শাহিদ কপূরের একটি বিতর্কিত দৃশ্যও রয়েছে বলে জানা গেছে।

অর্থাৎ মুক্তির আগেই ডাউনলোড করা যাচ্ছে আনকাট 'উড়তা পঞ্জাব'! এই খবর দাবানলের মতো ছড়াতে থাকে বলিউডের নানা মহলে।

তবে বুধবার এ ব্যপারে মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি এফআইআর দায়ের করেছেন ছবির পরিচালক অভিষেক চৌবে।

সিনেমার এক সদস্য জানান, তারা অনলাইনে এই ছবি দেখা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই ফাঁস হয়ে যাওয়া লিঙ্কগুলি মুছে ফেলা হয়েছে।

ভারতের পাঞ্জাব প্রদেশের যুব সমাজের ড্রাগে আচ্ছন্ন থাকার বিষয়টি সিনেমার মূল বিষয়।

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপূর। টমি সিং নামের এক রকস্টারের চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমায় আলিয়া ভাট ও কারিনা কাপূর ছাড়াও অভিনয় করেছেন পাঞ্জাবী সিনেমার প্রথম সারির অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
মেসিকে নিয়ে ঈর্ষায় পুড়ছেন পেলে ম্যারাডোনা!

মেসিকে নিয়ে ঈর্ষায় পুড়ছেন পেলে ম্যারাডোনা!

মেসিকে নিয়ে ঈর্ষায় পুড়ছেন পেলে ম্যারাডোনা!

দিয়েগো ম্যারাডোনার সঙ্গে আড্ডায় তার যেসব কথা হয়েছে, তারপর লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার বললে বোধহয় আশ্চর্যের হতো!  
  
দিন কয়েক আগে প্যারিসে মেসি নিয়ে যা যা বলেছিলেন ম্যারাডোনা, সেসব শুনে পেলে উত্তর দিয়েছিলেন, ‘দিয়েগো ঠিকই বলেছ। আমরা যে রকম ছিলাম ছেলেটা তেমন নয়।’  
  
ম্যারাডোনার মতো খোলাখুলি আক্রমণে নামেননি, কিন্তু সমর্থন দিয়েছিলেন তাকে। এর পর বিশ্বের সেরা ফুটবলারের তাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাইরে আর কার মাথায় পরিয়ে দিতেন পেলে?  
  
ব্রাজিল ফুটবলের সর্বকালের সেরা নক্ষত্র পরিষ্কার বলে দিলেন, এই মুহূর্তে পৃথিবীর সেরা ফুটবলারের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  
  
বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলে দিলেন, এখনই তাকে একটা টিম করতে বললে তার প্রথম নামটাই রোনাল্ডো হতো! পেলে অলক্ষ্যে আরও একটা বিতর্কের জন্মও দিলেন। 
  
ম্যারাডোনার মন্তব্যের পর আর্জেন্টিনা সমর্থকদের মতবাদ দু’ভাগ হয়ে গিয়েছিল। একদল বলেছিল, ম্যারাডোনা ঠিক। মেসির মধ্যে সত্যিই লিডারশিপের অভাব আছে।  
  
অন্য দলটা বলেছিল, হাস্যকর কথাবার্তা। ব্রাজিল বিশ্বকাপে মেসিকে দেখার পরও এসব কথা আসে কোথা থেকে?  
  
মঙ্গলবার পেলের মন্তব্যের পর দেখা গেল, এক ওয়েবসাইটে জনৈক আর্জেন্টিনার সমর্থক খোলা চিঠি লিখেছেন। যেখানে বলেছেন, মেসি আসার আগে পেলে আর ম্যারাডোনা যুগ্মভাবে ফুটবলের সর্বকালীন শ্রেষ্ঠত্ব উপভোগ করতেন। কিন্তু মেসি আসার পর ওই শ্রেষ্ঠত্বের সিংহাসন নিয়ে তৃতীয় দাবিদার তৈরি হয়ে গেছে। মেসির সহ্য হতে পারে, কিন্তু পেলে-ম্যারাডোনার সহ্য হবে কেন? 
  
সোজাসুজি, পেলে-ম্যারাডোনা নাকি ঈর্ষান্বিত। ঈর্ষায় পুড়ছেন তারা মেসিকে নিয়ে! পেলের মন্তব্যের পর সেই ধারণা যদি আরও ধূমায়িত হয়, কিছু করার নেই।  
  
‘আমি রোনাল্ডোকে সম্মান করি। আমাকে একটা জাতীয় টিম তৈরি করতে বলা হলে, প্রথম নামটাই ওর হতো’, বলেছেন পেলে।  
  
ক্রিশ্চিয়ানো নিয়ে ফুটবল কিংবদন্তির সার্টিফিকেট এখানেই শেষ হয়নি। ‘আমি তো বলব, বিশ্বের সেরা ফুটবলার এখন রোনাল্ডো। তবে হ্যাঁ, মেসি, আমার বা দিয়েগোর সঙ্গে রোনাল্ডোর তুলনা চলে না। চারজনের খেলার স্টাইল চার রকম। বরং ওর সঙ্গে আপনারা ব্রাজিলের রোনালদোর তুলনা করতে পারেন।’ 
  
কেন? ব্রাজিল মহাতারকার বিশ্লেষণে, রোনাল্ডো অনেকটাই সামনে খেলেন। প্রায় ফরোয়ার্ড হিসেবে। তার পজিশন অনেক বেশি সেন্ট্রাল, খেলার স্টাইল অনেক বেশি সরাসরি। যা গোল পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।  
  
‘আমাদের সবারই খেলার স্টাইল আলাদা। কিন্তু গুরুত্বপূর্ণ হল, ও এমন একজন প্লেয়ার যে গোল করবে। ম্যাচের ভাগ্য ঠিক করে দেবে’, বলেছেন পেলে। সঙ্গে যোগ করেছেন, ‘পেলে, ম্যারাডোনার সঙ্গে ক্রিশ্চিয়ানোর তুলনা হয় না কারণ আমরা পেছন থেকে উঠে আসতাম। ও সেখানে উপরে থাকে। মেসিও বেশির ভাগ খেলাটা মাঝমাঠে খেলে।’  
  
তবে ব্রাজিলীয় কিংবদন্তির মনে হচ্ছে, এখনকার ফুটবলের হাল খুবই খারাপ। গত পাঁচ বছরে বিশ্ব থেকে মাত্র দু’জন তারকা বেরিয়ে এসেছেন। ‘বেল, নেইমার আছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। আগে এক-একটা টিমে তিন-চারজন করে তারকা থাকত। এখন বিশ্বে বোধহয় তিন-চারজন আছে। যা লজ্জার’, বলেছেন পেলে। 
  
কিন্তু পরে কী বলেছেন না বলেছেন, তাতে আর কী এসে যায়? তার গুরুত্বও বা কতটুকু? আসলটা তো প্রথমেই বলে দিয়েছেন পেলে, বাকি যা কিছু সবই তো নিমিত্ত মাত্র।  
ওয়েবসাইট।
ব্রাজিলের নতুন কোচ হলেন তিতে

ব্রাজিলের নতুন কোচ হলেন তিতে

ব্রাজিলের নতুন কোচ তিতে

কোপা আমেরিকায় ব্যর্থতার জেরে কার্লোস দুঙ্গাকে সরিয়ে দেয়ার পর তিতেকে ব্রাজিলের নতুন কোচ করা হয়েছে।

করিন্থিয়ান্সের প্রেসিডেন্ট রোবার্তো ডি আন্দ্রেদে বুধবার বলেছেন, করিন্থিয়ান্সের দায়িত্ব ছেড়ে তিতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন।

তিনি আরও বলেন, কোপা আমেরিকার ব্যর্থতা কাটিয়ে তিতে ব্রাজিল দলকে সামনের দিকে নিয়ে যেতে সক্ষম হবেন।

৫৫ বছর বয়সী এই কোচ ফ্লুমিনেসের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে করিন্থিয়ান্সের ডাগআউটে থাকবেন না বলেও জানিয়েছেন করিন্থিয়ান্সের সভাপতি।

অবশ্য ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

১৯৮৭ সালের পর এবারই প্রথম ল্যাটিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ব্রাজিল।

এ ব্যর্থতায় পরই দেশটির ফুটবল ফেডারেশন সিবিএফ গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে। ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দুঙ্গাকে ২০১৪ সালে ফের ব্রাজিলের কোচ করা হয়েছিল।

তারপর থেকেই করিন্থিয়ান্সকে সাফল্য এনে দেয়া তিতের ব্রাজিল দলের কোচ হওয়ার জোর সম্ভাবনা নিয়ে খবর বের হয়। মঙ্গলবার রাতেই সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে সাও পাওলো থেকে রিও দি জেনেরিওতে যান তিতে।

তিন ঘণ্টার আলোচনা শেষে মধ্যরাতের দিকে সিবিএফের মুখমাত্র দগলাস লুনারদি জানান, প্রথম আলোচনা ভালো ছিল; তবে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসবে।

সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।
গাঁজা বিক্রিতে মাইক্রোসফট!

গাঁজা বিক্রিতে মাইক্রোসফট!

গাঁজা বিক্রিতে মাইক্রোসফট!

এবার মাদকদ্রব্য গাঁজা বিক্রিতে সহায়তা করতে এগিয়ে এল বিশ্বের অন্যতম তথ্য-প্রযুক্তির প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি 'কাইন্ড' নামে অনলাইনে গাঁজা বিক্রিতে নজরদারি করা মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। খবর বিবিসির।

কাইন্ড গত তিন বছর ধরে তাদের এগ্রিসফট নামে একটি সফটওয়্যার ব্যবসায়ী ও সরকারের কছে বিক্রি করে আসছে। এ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে বৈধভাবে গাঁজা বিক্রির ওপর নজরদারি করা হয়।

মাইক্রোসফট বলছে, অবৈধ গাঁজা বিক্রি বন্ধে এবং বৈধভাবে যারা বিক্রি করে, তাদের নজরদারি করতে কাইন্ডকে প্রযুক্তিগত সহায়তা করবে তারা।